রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাকিবুল ইসলাম সাকিব নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

গতকাল সোমবার (২ জুন) রাতে ৮টার দিকে কোতোয়ালি থানার সি আর বি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে র‍্যাব ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার সাকিব চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন হিরোমনি এলাকার মফিজুর রহমানের ছেলে।

র‍্যাব-৭ জানায়, ২০১৯ সালের ২৪ নভেম্বর খুলশী থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সাকিবকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে সে পলাতক ছিলেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও