রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
- Advertisement -
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অপরদিকে গণঅধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়ে উসকানি দেয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।
ঘটনার পর বিজয়নগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে।

