রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মোনাজাতে দেশবাসীর কল্যাণ কামনা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যান–এ অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী এবং আমিলুন হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

মাজার জিয়ারত শেষে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত আরও কয়েকটি সামাজিক কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও