রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠক: সম্পর্ক গভীর করতে বাংলাদেশ-তুরস্কের নতুন উদ্যোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা, রাজনৈতিক, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে এই যৌথ কমিটি কাজ করবে। পাশাপাশি প্রতিবছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদপ্রার্থী হিসেবে খলিলুর রহমান-কে সমর্থন দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন হাকান ফিদান। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও