চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তুষার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
- Advertisement -
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের চারিয়া মূছার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ওই যুবককে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত যুবকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

