শিল্পমন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শিল্পউপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবজাকিয়া সুলতানা ও বাংলাদেশের সাথে প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস প্রগতির চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কারখানায় ব্র্যান্ড নিউ সেডান কারের সিকেডি সংযোজন কার্যক্রম গত ২৯ নভেম্বর উদ্বোধন করেন। উপদেষ্টা নিজে সেডান কার চালিয়ে সাংবাদিকদের বলেন, গাড়ি খুবই চমৎকার, তিনি ব্রান্ড নিউ গাড়ি স্বল্পমূল্যে প্রগতির নিকট থেকে ক্রয়ের জন্য ক্রেতাপ্রতিষ্ঠানদের আহ্বান জানান।
এই অত্যাধুনিক সেডান কারে বহুবিধ সুবিধা রয়েছে যেমন ; অধিক জ্বালানি সাশ্রয়ী, সামনে ও পেছনে উভয় দিকেই এসি ভেন্টিলেটর, দেশে বাজারজাতকৃত অন্যান্য সেডান কারের তুলনায় সবচেয়ে বেশি ৫০ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি, হাই পারফরমেন্স ইঞ্জিন,অটো ট্রান্সমিশন, গাড়ি ও যাত্রীর নিরাপত্তায় এয়ার ব্যাগ ও এবিএস সিস্টেম,পিছনে বড় লাগেজ ক্যারিয়ার,অধিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ২০২৪ মডেলের গাড়িতে আছে সানরুফসহ আরও অনেক ফিচার।

ব্র্যান্ড নিউ সেডান কারটি ভ্যাট-ট্যাক্সসহ ৪৫.০০ লাখ টাকায় পাওয়া যাবে প্রগতির ঢাকা ও চট্টগ্রাম অফিস থেকে। তাছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে অতি সহজেই গ্রাহকরা সেডান কারটি কিস্তিতেও কিনতে পারবে। দেশের ছোট গাড়ির বাজারে সেডানকার সংযোজন প্রগতির জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে।
এছাড়া শিল্পউপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রগতির কারখানার সংযোজন এর বিভিন্ন পর্যায় ঘুরে দেখেন। পরে নাসিরাবাদে প্রগতির নবনির্মিত অফিস, থ্রি এস সার্ভিস সেন্টার এবং শোরুম উদ্বোধনের পর ঘুরে দেখেন। প্রগতির সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন শেষে উপদেষ্টা মহোদয় ভূয়সী প্রশংসা করেন এবং সাফল্যের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্দেশনা প্রদান করেন।


