শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বকেয়া বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভিত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের জন্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

- Advertisement -

তারই অংশ হিসেবে গতকাল ( ১৩ জানুয়ারি) ব্যাংকের খেলাপি গ্রাহক মাজেদা ফেব্রিক্স লিমিটেডের ১৭৪.৫৮ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এ প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের  প্রধান কার্যালয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেন।  খেলাপি এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাজেদা আক্তার এবং ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ভূঁইয়া।

সর্বশেষ

এই বিভাগের আরও