চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
- Advertisement -
রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা বিষয়টি তদন্ত করছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

