চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোণা এলাকায় বাড়ির দেয়াল ভাঙার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
- Advertisement -
আজ শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী আলী মিয়া (৫০) ওই এলাকার মৃত আবদুল আজিমের ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।
জানা যায়, সকালে একটি আধপাকা বসতঘর ভাঙার সময় দেয়ালের একাংশ আলী মিয়ার গায়ের ওপর আছড়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাশ বলেন, দেয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখছে।

