শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে রাস্তায় অজ্ঞাত যুবকের লাশ

কর্ণফুলি প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলীতে রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (৯ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকায় রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন কর্ণফুলী থানার উপ পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ। তিনি জানান, মধ্যবয়সী এক যুবকের লাশ রাস্তায় পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

সুরতহাল শেষে লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কি কারণে মৃত্যু হয়েছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও