বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জন্যসংখ্যা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।
- Advertisement -
জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল।
বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য ‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’।
দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

