শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্যাশবিহীন ভবিষ্যত: ২০২৭ সালে দেশে সম্পূর্ণ ডিজিটাল লেনদেন শুরু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ২০২৭ সালের জুলাই মাস থেকে দেশের ব্যাংক, এমএফএস, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন সম্পূর্ণ ডিজিটালভাবে পরিচালিত হবে। এতে কোনো ধরনের ক্যাশ আউটের প্রয়োজন থাকবে না।

- Advertisement -

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশন অপরিহার্য। আন্তঃলেনদেন ব্যবস্থা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এতে যাওয়ার কোনো বিকল্প নেই।”

গভর্নর আরও জানান, এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মধ্যে আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে চুক্তি ভার্চুয়ালি সম্পন্ন হয়। এ প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।

সর্বশেষ

এই বিভাগের আরও