শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১২ পাচারকারী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টায় পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এছাড়া অভিযানে ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে। এই বোট ব্যবহার করে আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া-তে পাচারের একটি বড় পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পাচার ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও