বুধবার, ১০ জুন ২০২৬

রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি গুরুতর অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, “আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো এই জাতীয় হেনিয়াস ক্রাইম (গুরুতর অপরাধ) হয়েছে, আপনারা কি বলতে পারবেন—একটি ক্ষেত্রেও পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি বা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কাউকে গ্রেপ্তার করতে পারেনি? এমন একটি ঘটনাও নেই।”

তিনি আরও বলেন, সব ঘটনার তালিকা তার কাছে রয়েছে এবং কোথাও ব্যত্যয় ঘটলে সে বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও