রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে মাঠে প্রবেশের জন্য রাখা হয়েছে ৪টি গেট এবং বের হওয়ার জন্য ৭টি গেট।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্পভাবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে নগরী পরিচ্ছন্ন রাখতে কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।

এ সময় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পশুর বর্জ্য যেন ড্রেন বা খোলা স্থানে না ফেলে নির্ধারিত স্থানে রাখা হয়। এতে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা সহজ হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও