রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গনি বেকারি এলাকায় সড়কে গাছ, দুর্ভোগে পথচারী

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের গনি বেকারি এলাকায় রাতের বৃষ্টিতে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের পাহাড়ি ঢাল থেকে গাছটি উপড়ে পড়ে শনিবার (৭ জুন) ভোরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

- Advertisement -

ঘটনাস্থলে দেখা যায়, গাছটির একটি বড় অংশ সড়কের ওপর ঝুলে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। রিকশা ও অটোরিকশাসহ ছোট যানবাহন সতর্কতার সঙ্গে চলাচল করলেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সকালে স্কুল, অফিস ও কর্মস্থলগামী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, গাছটি সম্পূর্ণ ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই হানিফ জানান, মোবাইল টিম পাঠিয়ে গাছের কিছু অংশ সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। গাছটির অবশিষ্ট অংশ অপসারণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত গাছটি অপসারণ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও