শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাঁকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

- Advertisement -

এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চীনের বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সিনিয়র নেতারা, মন্ত্রিসভার সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে কোনো শোভাযাত্রা বা র‌্যালি না করার নির্দেশনা দেওয়া হয়।

চীন সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এর আগে মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ, চীন ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও