শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মুজিববর্ষে কত খরচ? সংসদে জানাল অর্থমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি দপ্তরে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি স্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড নির্মাণে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে এ অর্থ ব্যয় করা হয়েছে।

এর আগে লিখিত প্রশ্নে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল জানতে চান, মুজিববর্ষ উপলক্ষে এসব খাতে সরকারের মোট ব্যয় কত এবং এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।

জবাবে অর্থমন্ত্রী ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরেন এবং এ-সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’ সংসদে উপস্থাপন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও