বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামসহ ৬ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস; বন্যা ও জলাবদ্ধতা আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

- Advertisement -

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে রাজধানী ঢাকাতেও জলাবদ্ধতার শঙ্কা রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সিনপটিক পরিস্থিতিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ

এই বিভাগের আরও