সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বিদায়ি নৌপ্রধান, তুলে ধরলেন নৌবাহিনীর উন্নয়ন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌপ্রধান। এ সময় তিনি বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ি নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের অবদানের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাহিনী দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও