শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, আটক

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত স্বামী মোহাম্মদ রাসেলের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপ চালক মোহাম্মদ রাসেলের সঙ্গে স্ত্রী মনির দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ, পরকীয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ তৈরি হয়।

বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে ঘুমন্ত অবস্থায় রাসেলের হাত-পা বেঁধে দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী মনি। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পরকীয়ার জেরে পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও