শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৫ দিন পর কিশোরীকে উদ্ধার করল বোয়ালখালী থানা পুলিশ

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজ হওয়া কিশোরী সানজিদা নূপুর তাসপিয়াকে উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

- Advertisement -

নিখোঁজের পাঁচ দিন পর শনিবার (১ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে গত ২৭ জুলাই বিকাল ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৩৪৩) করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল আলম দীপু ভিকটিম কিশোরীকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম দীপু বলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের নির্দেশে থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার করে। তিনি জানান, ভিকটিম মূলত পরিবারের সঙ্গে অভিমান করে ফুলতল এলাকায় তার বান্ধবীর বাসায় অবস্থান করছিলেন। উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, জিডির পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে তার মা, অর্থাৎ জিডির বাদীর জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও