শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

তিস্তার পানি বাড়ছে, প্লাবিত হতে পারে উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

- Advertisement -

কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে ধরলা ও দুধকুমার নদের পানি সমতল কমেছে।

এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদী নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে আরও বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি সমতল বেড়েছে, তবে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি সমতল কমেছে। এসব নদীরও পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে এবং এরপর দুই দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে, যা আগামী দুই দিন অব্যাহত থাকার পর পরবর্তী তিন দিনে বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও