বুধবার, ৪ নভেম্বর ২০২৬

দেশে ১৯ কোটি ১০ লাখ সিম চালু: টেলিযোগাযোগমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশে বর্তমানে ১৯ কোটি ১০ লাখ মোবাইল সিম চালু রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে ১০ কোটি ৮০ লাখ সিমে ফোরজি ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে।

- Advertisement -

সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৯ হাজারের বেশি ফোরজি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, শুধু মোবাইল সংযোগের সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য নয়। গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ভবিষ্যৎ প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফাইভজি প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।

সর্বশেষ

এই বিভাগের আরও