বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে দুস্থদের মাঝে ৩০ বান্ডিল টিন ও ৯০ হাজার টাকা বিতরণ

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা করে হাতে তুলে দেন।

এ সময় ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, দারিদ্র্য বিমোচন ও দেশের দুস্থ মানুষের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে গরিব ও দুস্থ মানুষের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি তিন হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ

এই বিভাগের আরও