শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রুই-তেলাপিয়া-পাঙাশ সবই চড়া দামে, স্বস্তি নেই মাছের বাজারে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর বাজারগুলোতে গত ছয় মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে ডিম, মুরগি ও মাছের দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

- Advertisement -

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কাঁঠালবাগান বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এক মাসের বেশি সময় ধরে বেশি দামেই বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। আগস্টের শুরুতে দাম বাড়ার পর আর কমেনি। আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা এবং ডিমের ডজন ছিল ১৩০-১৪০ টাকা। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায় এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায়।

গত সপ্তাহের তুলনায় সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৩০ টাকা বেড়ে ৩৪০-৩৬০ টাকায় এবং হাইব্রিড সোনালি বা কালারবার্ড মুরগি ৩০০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, গত পাঁচ-ছয় মাসে বন্যা, অতিবৃষ্টি ও গরমে অনেক খামারে মুরগি মারা যাওয়া এবং পরে নতুন করে মুরগি পালন শুরু না হওয়া, পাশাপাশি সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতিই দাম বাড়ার কারণ।

রাজধানীর তাজমহল রোডের বাসিন্দা তাজুল ইসলাম দীর্ঘ সময় ধরে দাম না কমায় উদ্বেগ জানিয়ে বলেন, তাঁর আয় কম, আর মাংসের মধ্যে মূলত মুরগিই কেনা হয়—অথচ সেটির দামই কমছে না।

ছয় মাস আগে শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম ছিল; মৌসুম পরিবর্তনের কারণে এখন কিছু সবজির দাম বেড়েছে। তবে বেশির ভাগ সবজির কেজি এখনো ৬০-৮০ টাকার মধ্যে। ১০০ টাকার ওপরে রয়েছে বরবটি, বেগুন ও কাঁচা মরিচ।

বেগুন: লম্বা ৭০ টাকা, গোল ১০০ টাকা কেজি (মার্চে ছিল ৬০-৮০ টাকা) করলা: ৮০ টাকা কেজি (মার্চে প্রায় ১০০ টাকা) বরবটি: ৮০ টাকা কেজি শসা: হাইব্রিড ৫০-৬০ টাকা, দেশি ৮০-১০০ টাকা (মার্চে হাইব্রিড ছিল ৪০-৫০ টাকা) টমেটো: সবচেয়ে বেশি বেড়েছে—১২০-১৪০ টাকা (মার্চে ছিল ৩০-৪০ টাকা)
আগাম শিম: ১৮০-২০০ টাকা কেজি পটোল, ঢ্যাঁড়স, কাঁকরোল: ৬০-৮০ টাকা কেজি পেঁপে: প্রায় অপরিবর্তিত, ৪০ টাকা কেজি কাঁচা মরিচ: ১৬০ টাকা কেজি (গত সপ্তাহে ছিল ১২০ টাকা, মার্চে ৮০-১০০ টাকা)।

শাকের মধ্যে লাল ও কলমি শাক ২০ টাকা আঁটি, ডাঁটা শাক ৩০-৪০ টাকা, পুঁই শাক ৩০-৫০ টাকা, লাউ শাক ৪০-৬০ টাকা এবং কচু শাক ২৫-৩০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমভেদে সবজির দামে ওঠানামা স্বাভাবিক।

ছয় মাসের ব্যবধানে বেশ কিছু মাছের দাম বেড়েছে:
তেলাপিয়া: ২৫০-২৬০ টাকা কেজি (মার্চে ২০০-২৩০ টাকা) পাঙাশ: ২৩০-২৫০ টাকা (মার্চে ১৮০-২২০ টাকা) রুই-কাতলা: ৪০০-৪৫০ টাকা; বড় রুই ৪৫০-৫০০ টাকা (মার্চে আকারভেদে ৩০০-৪০০ টাকা)
মাঝারি রুই: ৩০০-৩৫০ টাকা, প্রায় অপরিবর্তিত।

সর্বশেষ

এই বিভাগের আরও