শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

‘হয় আমি, না হয় দুর্নীতি’: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

- Advertisement -

শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, হাসপাতালে অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন মন্ত্রী। তিনি চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাঁদের অভিযোগ শোনেন।

রোগী ও স্বজনদের কয়েকজন অভিযোগ করেন, প্রয়োজনের সময় চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের সহযোগিতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে বলেও তাঁরা মন্ত্রীকে জানান।

অভিযোগগুলো শুনে স্বাস্থ্যমন্ত্রী রোগী ও তাঁদের স্বজনদের আশ্বস্ত করেন। তিনি বলেন, হাসপাতালে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় অবহেলার কোনো সুযোগ নেই এবং এ ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

এদিন হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্যসেবার পাশাপাশি দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে তিন মাসব্যাপী দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

তিনি বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও