শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

‘ইরান বারবার ফোন করছে, মরিয়া হয়ে চুক্তি চায়’—ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে অথবা ঠিক পরেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে।

- Advertisement -

আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টের সময় সাংবাদিকদের তিনি বলেন, ইরান মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে এবং বারবার ফোন করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, তারা চুক্তি করতে চাইলেও তাদের সঠিক চুক্তিই করতে হবে; সঠিক না হলে কোনো চুক্তি তিনি গ্রহণ করবেন না।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালনে ছয় ডলারের বেশি বেড়ে যাওয়ার পর কয়েক দিন আগে ট্রাম্প বলেছিলেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনের পর তেলের দাম হঠাৎ অনেক কমে যাবে।

রোববার তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরে, এমনকি তার আগেও শেষ হতে পারে, তবে নিশ্চিতভাবেই নির্বাচনের ঠিক পরপরই তা শেষ হবে এবং ডিজেলের দাম দ্রুত নিচে নেমে যাবে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের উপস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিষয়টি তাঁকে উদ্বিগ্ন করে না এবং এটি ওই দেশগুলোর নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার।

ইরান জানিয়েছে, আগামীকাল ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নিয়ে আলোচনা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের শর্ত হলো—আমেরিকাকে অবশ্যই ইসলামাবাদ সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও