চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ঐক্য পরিষদ মনোনীত খেজুর গাছ প্রতীকের সভাপতি পদপ্রার্থী আলহাজ মো. আবুল কাশেমের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর তিন পোলের মোড়ে কাদের টাওয়ার ইলেকট্রিক মার্কেটের সামনে থেকে এই গণসংযোগ শুরু হয়।
গণসংযোগে সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য ও ভোটারসহ বিভিন্ন ইলেকট্রিক মার্কেটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ইলেকট্রিক ব্যবসায়ী, ভোটার ও নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের বিগত নির্বাচনে পরপর দুইবার সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ আবুল কাশেম। এ ছাড়া তিনি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁরা আরও বলেন, অমায়িক ও নিরহংকারী স্বভাবের অধিকারী আবুল কাশেম আপামর ব্যবসায়ী সমাজের আন্তরিকতা ও ভালোবাসায় ধন্য। তিনি সভাপতি নির্বাচিত হলে ব্যবসায়ীদের উন্নয়নসহ সংগঠনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
গণসংযোগকালে খেজুর গাছ প্রতীকের প্রার্থী আলহাজ মো. আবুল কাশেম নগরীর সেন্ট্রাল মার্কেটসহ বিভিন্ন ইলেকট্রিক মার্কেটে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া কামনা করেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

