শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ দমনে পেশাদারিত্বের তাগিদ সিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সকল উপ-পুলিশ কমিশনারকে তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।

এছাড়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের গতি বাড়িয়ে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন কমিশনার।

সভায় আগস্ট/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বদলিজনিত কারণে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো: নূরুল ইসলাম সিদ্দিক, পিপিএম-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও