শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

‘আমাদের জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে’: চুক্তি ইস্যুতে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বিগত সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শতাধিক দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাংলাদেশ পর্যালোচনা করছে বলে সংবাদমাধ্যমে খবর এলেও এ বিষয়ে ঢাকার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রস্তাব বা বার্তা পায়নি নয়াদিল্লি।

- Advertisement -

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন যে, ট্রানজিট পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মতো বিষয়গুলোর পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার পক্ষ থেকে কোনো উদ্বেগ বা আনুষ্ঠানিক প্রস্তাব তারা পাননি। তবে যেকোনো পরিস্থিতিতে ভারতের নিজস্ব জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

একই ব্রিফিংয়ে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়ে মুখপাত্র জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে পানিসম্পদ ও নদীসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের (জেআরসি) প্রাতিষ্ঠানিক মেকানিজম বিদ্যমান রয়েছে এবং এই কাঠামোর আওতায় কারিগরি পর্যায়ের আলোচনা নিয়মিতভাবে অব্যাহত রাখা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও