শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হৃদয় জোরারগঞ্জে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একটি বহুল আলোচিত হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. হৃদয়কে (২০) গ্রেফতার করেছে র‍্যাব-৭ (এসআরবি-৭)।

- Advertisement -

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. হৃদয় সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ভাটেরখীল এলাকার মৃত নুরুল ইসলাম ওরফে ইরানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সীতাকুণ্ড থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-০৪/৩৫৭)। ঘটনার পর থেকেই এজাহারনামীয় প্রধান আসামি হৃদয় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ জানতে পারে, আসামি জোরারগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন।

উক্ত তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে বারৈয়ারহাট রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দল।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও