বুধবার, ৪ নভেম্বর ২০২৬

পরীমণির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

- Advertisement -

আজ বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলার্জিজনিত সমস্যার কারণে পরীমণি আজ আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে পরবর্তী শুনানির দিন ধার্য করার আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, এদিন মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন।

এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও