শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জানুয়ারি থেকে মে, পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কতটি ইউনিয়ন পরিষদে এবং কবে ভোট অনুষ্ঠিত হবে, তার তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ধাপ ও ভোটের তারিখ জানানো হয়।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।

এ সূচি অনুযায়ী, পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।

সর্বশেষ

এই বিভাগের আরও