বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মঙ্গলবার

২৬ ডিসেম্বর ২০২৩

১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সলিমপুরে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হবেঃ এমপি প্রার্থী মামুন

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন সীতাকুণ্ড উপজেলার ১০নম্বর সলিমপুর ইউনিয়ন ও জঙ্গল সলিমপুর এলাকায় বিশাল জনসভা ও গণসংযোগ  করেন।

সলিমপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে শুরু হওয়া  গণসংযোগে এমপি প্রার্থী মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে একজনলোকও গৃহহীন থাকবে না, তাই জঙ্গল ছলিমপুর এলাকায় বসবাসকারীদের পর্যায়ক্রমে আশ্রয়ন প্রকল্পের আওতায় আনা হবে। আর ছলিমপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ডিসি পার্কের আধুনিকায়ন করে পর্যটন মন্ত্রণালয়ে অধীনে ন্যস্ত করা হবে। যাতে মানুষ ডিসি পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারে।

সলিমপুরে জলিল গেট থেকে আবদুল্লাহর ঘাটা, বড়বাড়ী, দাইয়াবাড়ী, রাম গোবিন্দ সড়ক, বাংলা বাজার ফকিরহাট, কাজী পাড়া, ফকিরপাড়া, কালুশাহ, দক্ষিণ সলিমপুর, লতিফপুর, সিটি গেট এলাকায় গণসংযোগ শেষে বিকাল ৪টায় জঙ্গল সলিমপুর, ছিন্নমুল এলাকায় বিশাল জনসভায় উপরোক্ত বক্তব্য এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজম খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম মেম্বর, চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, প্রদীপ দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে করিম নিউটন, সহ সভাপতি আলহাজ্ব বাহাদুর খান, কায়সারুল (বাদশা) আলম, গাজী সাদেকুর রহমান, গোলাম গফুর মেম্বর, গোলশান আরা মেম্বার, আরিফুর রহমান মেম্বার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল সরোয়ার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিম আরজু, আশরা-উদ-দৌলা রহমান, শাহেদ কাদের হোসাইনি, ইস্বরাফিল আলম, মিজানুল কদর প্রমুখ।