বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৫ অক্টোবর ২০২৪

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

পলিটেকনিক্যালে দু`গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পলিটেকনিক্যাল এলাকায় চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মাহবুব নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে দু’গ্রুপের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে টেকনিক্যাল ক্ষুদ্র কল্যাণ সমিতির নামে চাঁদা আদাকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপের মধ্যে এ ঘটনা বলে স্থানীয়দের বরাতে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত সাড়ে ১০ টার দিকে চাঁদা আদায় করতে গেলে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারিতে ওই ছাত্রদল নেতা আহত হন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘পলিটেকনিকালের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে একটি ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’