বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২২ অক্টোবর ২০২৪

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ড্রাইভারকে ছু‌রিকাঘাত করে অটো‌রিক্সা ছিনতাই, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে ড্রাইভারকে ছু‌রিকাঘাত করে ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

আজ মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া ১‌টি ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএন‌জি উদ্ধার করা হয়।

পু‌লিশ সূত্র জানায়, গতকাল ভোররাতে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজে অ‌পরিচিত কয়েকজন লোক গতিরোধ করে ছু‌রিকাঘাত করে জালাল মিয়া (৫০) রিক্সা চালকের ব্যাটারিচা‌লিত অটোরিক্সা ছি‌নিয়ে নিয়ে যায়।

পরে ভিক‌টিমের ছেলের করা মামলার তদন্তে নেমে তথ্যপ্রযু‌ক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করে ঘটনার সাথে জ‌ড়িত মোঃ পারভেজ (২৪), অ‌রিফুল ইসলাম প্রকাশ ইমন‌ (২৬) ও আরমান‌ হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।

পু‌লিশ জানায়, ‌গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।