রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২৬ অক্টোবর ২০২৪

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃ্ত্যু কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সাগরে গোসলে নেমে মাহমুদুর রহমান (১৬) নামের মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃ্ত্যু হয়েছে। শনিবার (২৬অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত মাহমুদুর ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে ও জুমছড়ি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদরাসাছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে।

তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসলে নামে।

মাহমুদুরের সঙ্গে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর পানিতে তলিয়ে যায়। পরে ভেসে যেতে থাকলে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচকর্মীরা এগিয়ে এসে মুর্মূষাবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।