বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৭ অক্টোবর ২০২৪

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কদমতলীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম।

তিনি বলেন, কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানা গেছে।