শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

২৯ অক্টোবর ২০২৪

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সুজন চৌধুরী চট্টগ্রাম জেলা পরিষদের সিইও

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাব্বির ইকবালকে বদলি করা হয়েছে। তাঁকে পদায়ন করা হয় বাংলাদেশ রাবার বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক পদে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।

সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলি স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়।

২০২০ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন শাব্বির ইকবাল। এর আগে চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় ৪ বছর সচিব পদে দায়িত্ব পালন করেন তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে সুজন চৌধুরী ২০২১ সালের ২২ আগস্ট যোগ দেন। তিনি ৩ বছর ২ মাস দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান। আর শাব্বির ইকবাল এর বাড়ি

কক্সবাজারের পেকুয়ায়।