রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৩ নভেম্বর ২০২৪

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ইলিশ ধরতে গিয়ে ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে নিষেধাজ্ঞার শেষদিন রাতে জেলেদের সঙ্গে ইলিশ নিধনে নেমে নৌ পুলিশের অভিযানে ধরা পড়ছেন এক ব্যাংক কর্মকর্তা। এসময় আরও ১৩ জেলেকে আটক করে পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) বিকালে সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, জেলেদের সঙ্গে আটক হওয়া আব্দুল কাইয়ুম খান বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের এজিএম। নৌকায় করে একদল জেলের সঙ্গে ইলিশ ধরতে নদীতে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। এসময় ৬ জেলের সঙ্গে ইলিশসহ হাতেনাতে আটক করা হয় তাকে।

নৌ পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি কুমিল্লা সদরে। চাঁদপুরে কৃষি ব্যাংক প্রধান শাখায় কর্মরত তিনি। ভুল স্বীকার করে আটক ব্যাংক কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, এমন কাজ করা আমার অন্যায় হয়েছে। এজন্য আমি অনুতপ্ত।