রবিবার
১০ নভেম্বর ২০২৪
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সদস্য ও দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলামের ছোট ছেলে মোহাম্মদ সামিদ (৬) এর মৃত্যু হয়েছে।
গণ্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের দারুল হিকমা মাদরাসার ছাত্র ছিল সামিদ। মাদরাসা থেকে ক্লাস শেষে বাড়িতে ফেরার পথে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
সামিদ মাদরাসা থেকে দুপুরে ছুটিশেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে মাদরাসায় খুঁজতে যায়। মাদরাসা বন্ধ থাকায় তারা অন্যান্য জায়গায় খুঁজতে থাকে। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় সামিদকে পাওয়া যায়।
তাকে দ্রুত উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে শারীরিক পরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিইউজের শোক:
মোহাম্মদ সামিদের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন- সিইউজে। সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে এ শোক জানান। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।