বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১২ নভেম্বর ২০২৪

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সিটি মেয়রের সাথে চসিক এক্স অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্স অফিসার্স এসোসিয়েশনের কর্মকর্তারা গতকাল সোমবার সন্ধ্যায় চসিক কনফারেন্স রুমে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মানিক, যুগ্ন আহবায়ক ডা. মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম, সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ সাকী, সদস্য ডা. আশিষ মুখার্জি, আশেক রসুল চৌধুরী টিপু, ইঞ্জিনিয়ার আবদুল মালেক, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, আহমদুল হক, ডা. রশিদ আহমেদ, ডা. শাহীন পারভীন, ইঞ্জিনিয়ার এস এম আইয়ুব, ইঞ্জিনিয়ার মো. রেজাউল বারী ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. ফজলুল কাদের, রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌজন্য বৈঠকে চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক কর্মকর্তারা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে ফুল দিয়ে অভিনন্দন জানান। চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের বিভিন্ন দিক ও কর্মকাণ্ড সম্পর্কে মেয়রকে অবহিত করেন। মেয়র আন্তরিকতার সাথে এসোসিয়েশনের নেতৃবৃন্দের কথা শুনেন এবং আদর্শ ও উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে তাঁর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মেয়র পরবর্তীতে তাদের সাথে দ্বিপাক্ষিক সভা করার সদিচ্ছা ব্যক্ত করেন।