মঙ্গলবার
১৯ নভেম্বর ২০২৪
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে পাঁচটার দিকে উপজেলার পৌরসদরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
দুর্ঘটনায় চারজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন মধুপুর থানার ডিউটি অফিসার মো. মঞ্জুরুল হক। তিনি বলেন, ভোরে মালাউড়ি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।