মঙ্গলবার
১৯ নভেম্বর ২০২৪
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি


নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে পিও শীল (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দশটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ এনায়েতপুরের শীল পাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সোমবার রাতে নবনির্মিত ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই সন্তানের জননী পিও শীল। সে ওই এলাকার জিশু শীলের স্ত্রী।
নিহতের নিকট আত্মীয় মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুপেন শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মঙ্গলবার বেলা তিনটার দিকে জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি বিস্তারিত খবর নিয়ে দেখছি।