সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৪ নভেম্বর ২০২৪

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজার সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে টেকনাফ মহেশখালীপাড়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নুর কামাল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কিশোর নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছে।

নিহত নুর কামাল স্থানীয় কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ কিশোররা হল- ইমরান হোসেন (১২), নজরুল হক (১২)। তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়ার আসরাফিয়া দার-উন-নাজাত মাদ্রাসার ছাত্র।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর বাবা মো. কামাল জানান, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সাগরে ঘুরতে এসে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ দুই কিশোর নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ জানান, দুপুরে টেকনাফ মহেশখালীপাড়া নৌঘাট থেকে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। পরে নুর কামাল নামে এক শিশুর মরদেহ সৈকতে ভেসে আসে। বাকি দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।