রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৬ নভেম্বর ২০২৪

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

এসজেএফ নেতৃবৃন্দের কেইপিজেডে পিকনিক স্পট পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: আজ (২৬ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) নেতৃবৃন্দ কোরিয়ান ইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেড পরিদর্শন করেছেন। এখানেই ১১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে এসজেএফ এর বার্ষিক বনভোজন আয়োজন করা হবে।

শুরুতেই এসজেএফ নেতৃবৃন্দ কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামসহ বিভিন্ন বিষয়ে তাঁর সাথে কথা হয়। তিনি কেইপিজেড এলাকায় পিকনিক আয়োজনের সম্মতি প্রদান করেছেন। তখন সেখানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, যুগ্ম-সম্পাদক রোটারিয়ান মো. শওকত হোসেন ও অর্থসম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ বোরহান উদ্দিন।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসজেএফ নেতাদের সাথে কেইপিজেড এমডি, সীতাকুণ্ডের কৃর্তীসন্তান কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহানের আলাপ হয়। এসময় সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য হওয়ার প্রস্তাবে তিনি সম্মত হন।

পরে এসজেএফ নেতৃবৃন্দ পিকনিক স্পট পরিদর্শন শেষে কেইপিজেডের শিল্পএলাকায় যান। সেখানে তারা ইয়ংওয়ান বাংলাদেশ এর কর্নফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ডিজিএম, সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের জীবন-সদস্য মো. কামাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। কামাল উদ্দিনের মাধ্যমে সীতাকুণ্ডের অনেক লোক এখানে চাকরি করেন।

প্রাকৃতিক সৌন্দর্যের আধার,গাছগাছালির ছায়া সুনিবিড় পাহাড়বেষ্টিত এ শিল্প জোনটির অবয়ব দেখে যেকারো মন-প্রাণ জুড়িয়ে যাবে|

কেইপিজেড এমডি মোহাম্মদ শাহজাহানের সাথে এসজেএফ নেতৃবৃন্দ