শনিবার
০৬ জানুয়ারি ২০২৪
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি



চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম শনিবার ( ০৬ জানুয়ারি) সকালে তিনি তাঁর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আলমাইজভান্ডারী ও মাতা আলহাজ্ব মোস্তফা খাতুন এর মাজার, হযরত মুনছুর আলী শাহ (র:) মাজার জেয়ারত, ফাতেহপাঠ, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। তিনি ভারতের অবস্থিত খাজা মঈনুদ্দীন শাহ আজমিরী (র.) মাজারের খাদেমের মাধ্যমে গিলাব এনে তাঁর পিতার মাজার ও হযরত মুনছুর আলী শাহ (র.) মাজারে বিছিয়ে দেন।
এছাড়াও তিনি নিকট আত্মীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসব ধর্মীয় কার্যক্রমে তিনি আল্লাহ দরবারে সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের প্রতি আল্লাহতালার রহমত কামনা করেন।