শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৭ জানুয়ারি ২০২৪

৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভোট কেন্দ্রে যেতে বাধাঃ চট্টগ্রামে পুলিশ-বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ সংষর্ঘের সূত্রপাত ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পুলিশের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা রক্ষাবাহিনী কাজ করছে ।