সোমবার
০২ ডিসেম্বর ২০২৪
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থ সাদিয়া বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাকে আহত অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে ২০১৭ সালে আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থও ছিলেন তিনি।
শুটিংয়ে দারুণ এক প্রতিভা ছিলেন সাদিয়া। বিশ্বমঞ্চে বাংলাদেশের নামও উজ্জ্বল করেছেন তিনি। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে ১০ মিটার রাইফেলে দলগত ইভেন্ট স্বর্ণ জেতেন তিনি।
তবে ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তাকে আর দেখা যায়নি।
